![]() |
| Picture: Borisal Times |
Latest Textile | নিজস্ব প্রতিবেদক
বরিশালে বন্ধ টেক্সটাইল মিল চালু করা ও বকেয়া বেতন-ভাতা পরিশোধ সহ দুই দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে শ্রমিক ও কর্মচারীরা।
গতকাল (১৬ নভেম্বর) বেলা ১১টা থেকে বরিশাল শহরের রূপাতলীতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করে তারা। ফলে বরিশাল থেকে পটুয়াখালীগামী সব ধরনের গড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পটুয়াখালী, বরগুনাসহ দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
জানা যায়, আন্দোলনকারী শ্রমিকদের নেতৃত্ব দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
আরো জানা গিয়েছে, সোনারগাঁও টেক্সটাইলের সামনে থেকেই এই আন্দোলন হয়েছে এবং আয়োজন করেছিল ভুক্তভোগী সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ।
অতপর মালিকের সাথে কথা বলে বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি, নুরুল ইসলাম সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। তাতেই শ্রমিকরা প্রায় ১২ টা নাগাদ অবরোধ প্রত্যাহার করেন।
বাসদ-এর ডা. মনিষা চক্রবর্তী বলেন,
ওসি নুরুল ইসলাম জানিয়েছেন নভেম্বর মাসেই সোনারগাঁও টেক্সটাইল মিলে দুইটি ইউনিট চালু করবেন মালিক পক্ষ। পরবর্তী ডিসেম্বর মাসে পর্যায়ক্রমে সকল ইউনিট চালু এবং শ্রমিকদের বকেয়া আট মাসের বেতন পরিশোধ করা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. নুরুল হক।
এসময়ে তারা জানান,
করোনা সময় থেকেই নানা অজুহাত দেখিয়ে তাদের বেতন-ভাতাও বন্ধ রাখা হয়েছে। ফলে কারখানার ৭ শতাধিক শ্রমিক-কর্মচারীদের জীবন যাত্রা হয়ে উঠেছে দুষ্কর।
এর আগে বেশ কয়েকবার সাধারণ আন্দোলন করলেও কর্তৃপক্ষ কোনো নজর দেয়নি। তাই আজ অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা। আজ আবারও শুধু মুখের কথায় তারা আবরোধ তুলে নিয়েছে।
এরপরও তাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
![]() |
| Latest Textile ম্যাগাজিন (অগ্রহায়ন) |






0 মন্তব্যসমূহ